মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:৫৮

বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ২০২৬-২০২৯ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সংবাদদাতা।।
বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ২০২৬-২০২৯ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, সুশাসন নিশ্চিত করা এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০২৯ মেয়াদের জন্যে তিন বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

প্রতিষ্ঠানের অনুমোদন সভা (সভা নং : ৮৫, তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.)-এর রেজুলেশন নং : ০৫/২০২৬ মোতাবেক এই কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সহ-সভাপতি হিসেবে ইসরাত জাহান মিম, সাধারণ সম্পাদক হিসেবে তৌফিক মাহমুদ এবং কোষাধ্যক্ষ হিসেবে মাহমুদা আক্তার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আব্দুর রহিম রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তানজিনা আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আহসান হাবিব, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আমেনা তাবাসুম এনি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক হিসেবে আতিক মোহাম্মদ রাহাদকে দায়িত্ব দেয়া হয়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে (মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক) অনিকা তাবাচ্ছুম তুষমী এবং (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক) জুবায়ের ইসলাম তামিম অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত এই কমিটি ১ মে ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং ৩০ এপ্রিল ২০২৯ পর্যন্ত দায়িত্ব পালন করবে, অথবা পরবর্তী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবে।

এ বিষয়ে উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ রাকিবুর রহমান বলেন, নতুন এই কার্যনির্বাহী কমিটি নেতৃত্ব, দক্ষতা ও দায়বদ্ধতার একটি শক্তিশালী সমন্বয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের নেতৃত্বে 'বদলাও ইয়ূথ ফাউন্ডেশন' আরও গতিশীল, স্বচ্ছ ও প্রভাবশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং সমাজ উন্নয়ন ও যুব ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বদলাও ইয়ূথ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং যুব-নেতৃত্বাধীন উন্নয়ন সংস্থা, যা ২০১৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত হয় (রেজি. নং : যুউঅ/চাঁদ/২০১৯-২)।

সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন, দক্ষতা ও নেতৃত্ব বিকাশ, ক্রীড়া ও সংস্কৃতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

গত এক দশকে সংস্থাটি শতাধিক সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাজারো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এবং স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

সংগঠনের সাথে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়