সোমবার, ৩০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৪:০৭

কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল

স্পষ্টকরণ না হওয়ায় ২০ হাজার কিলোমিটার খাল খনন নিয়ে দ্বিধা রয়েছে

প্রবীর চক্রবর্তী
স্পষ্টকরণ না হওয়ায় ২০ হাজার কিলোমিটার খাল খনন নিয়ে দ্বিধা রয়েছে

চাঁদপুর সেচ প্রকল্পাধীন কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর-লক্ষ্মীপুর-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেছেন, বর্তমান বিএনপি সরকারের ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন কর্মসূচিকে তারা কৃষক সংগ্রাম কমিটি ধন্যবাদ জানায়। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেছেন। ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন হলে এতে বেকার ও অসহায় দিনমজুরদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, যেটা আশার কথা। কিন্তু ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির বিষয়ে স্পষ্টকরণ নেই। এই পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো বৈঠক হয়নি। সিএস, আরএস না বিএস খতিয়ান ধরে খাল খনন করা হবে তা নিয়ে স্পষ্টকরণ নেই। এছাড়া যেসব খাল দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে সেসব খাল উদ্ধার করে খনন করা হবে কিনা তা নিয়ে কোনো তথ্য নেই। ফলে সরকারের ২০ হাজার কিলোমিটার খাল নিয়ে বাস্তবে এখনো দ্বিধা রয়েছে। তবে এই উদ্যোগ যদি সফল হয়, তবে দেশে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হবে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) কৃষি, কৃষক ও সিআইপি বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে সিআইপি কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর-লক্ষ্মীপুর-এর কৃষক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ওনুআ স্মৃতি সংসদে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো বলেন, আমাদের আন্দোলনের ফলে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত এলাকায় বেশ কিছু খাল খননের কাজ শুরু হয়ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগে, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও প্রকল্প বাস্তবায়ন অফিস এসব কাজ করছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুর সেচ প্রকল্প এই খাল খননের মাধ্যমে নতুন যৌবন ফিরে পাবে এবং ধানের আবাদে ও মৎস্য উৎপদানে আরো বড়ো ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

সভায় আরো বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম কমিটির মন্তাজ সরকার, নুরুন্নবী রাজা, খলিলুর রহমান, নেছার আহম্মেদ, আমিন উল্ল্যা, আ. ওয়াদুদ, আলম পাটওয়ারী, মানিক দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়