শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:৪৫

কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬-এর

কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬-এর
মো. জাহাঙ্গীর আলম হৃদয়

কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬-এর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী দিনেই বড় অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে আলবিসেলেস্তে যুবারা। অন্যদিকে, প্রথম দিনেই বড় জয় পেয়েছে মোজাম্বিক। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি।

স্বাগতিক কাতারও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। পানামাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা। এছাড়া ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ৩-১ গোলে হাইতিকে এবং দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে উগান্ডাকে পরাজিত করেছে। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে।

উদ্বোধনী দিন থেকেই অ্যাস্পায়ার জোনজুড়ে ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। কাতার-পানামা ম্যাচের পাশাপাশি প্রথম দিনের বাকি ম্যাচগুলো ঘিরেও গ্যালারিতে ছিল বাড়তি উন্মাদনা। বিভিন্ন দেশের সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকদের সরব উপস্থিতি টুর্নামেন্টের শুরুর দিনটিকে আরও রঙিন করে তোলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়