প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০:২০
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান

ফরিদগঞ্জের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
|আরো খবর
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকার ২ নম্বর ক্রমিকে সহ-প্রচার সম্পাদক হিসেবে তারেকুর রহমানের নাম রাখা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
এদিকে ফরিদগঞ্জের তারেকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পাওয়ায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তাদের আশা, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।








