শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০:১৩

হাজীগঞ্জের ১০ ইউনিয়নে জামায়াতের নতুন আমির নির্বাচিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জের ১০ ইউনিয়নে জামায়াতের নতুন আমির নির্বাচিত
হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ১০ আমির।

হাজীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য রোকনদের প্রত্যক্ষ ভোটে তাদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত আমিররা হলেন— রাজারগাঁও ইউনিয়নে মো. মাকসুদুল আলম শুক্কুর, বাকিলা ইউনিয়নে মাওলানা আবু তাহের, কালচোঁ উত্তর ইউনিয়নে ডা. মো. সামছুদ্দিন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ডা. মো. আবু সাঈদ, হাজীগঞ্জ সদর ইউনিয়নে মাওলানা হাফেজ মো. কামাল উদ্দিন হেলালী, বড়কুল পূর্ব ইউনিয়নে মাওলানা দাউদ হায়দার, বড়কুল পশ্চিম ইউনিয়নে মাওলানা মো. ইউছুফ আলী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মাওলানা ইলিয়াছ হোসেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মাস্টার মো. মিজানুর রহমান এবং অলিপুর ইউনিয়নে মাওলানা মো. জাকির হোসাইন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হক মজুমদার পরান বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা ও দলের নিয়মানুযায়ী তাদের আমির নির্বাচিত করা হয়েছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়