বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:১৬

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতা, গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। এর আগে ওয়্যারলেস মোড়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন এবং পরে সম্মিলিতভাবে মূল মিছিলে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান অভিযোগ করে বলেন, "পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনগণের সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতেই এই চক্রান্ত করা হচ্ছে। তবে দেশের আপামর জনগণ যে কোনো মূল্যে তাদের এই অপতৎপরতা রুখে দেবে।"

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি একে আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ পাটওয়ারীর সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাক বরকন্দাজ, ওয়ার্ড যুবদল সভাপতি রাজ্জাক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কবির প্রধানিয়া, চাঁদপুর পৌর ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার মুন্সি, ১৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহন মুন্সি ও সাধারণ সম্পাদক শামিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিক গাজী ও সাধারণ সম্পাদক মাসুদ বরকন্দাজ এবং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সোহেল গাজীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়