বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩৮

নবঘোষিত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফরিদগঞ্জ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জ ব্যুরো।।
নবঘোষিত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফরিদগঞ্জ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর জেলা যুবদলের নবঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফরিদগঞ্জ উপজেলা যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খানের নেতৃত্বে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ নবগঠিত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নূরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে এই ফুলেল শুভেচ্ছা জানান।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ভিডিওকলে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা এম এ কাইউম, আলী মৃধা, রিপন পাটওয়ারী, সোহেল রানা, আবু সাঈদ খান, পৌর যুবদল নেতা কামরুল ইসলাম, শাওন পাঠান, মোহাম্মদ হোসেন, গোলাপ শেখ, আব্দুল কাদের, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ছবুর পাটওয়ারী রুবেল, মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদিন, খাজুরিয়া বাজার কমিটির সেক্রেটারি সুজন আখন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা ডা. সৌরভ, মামুনুর রশিদ, মোহাম্মদ টিটু, সালমান, হাসান আল মামুন, বিল্লাল হোসেন, রাকিব হোসেন, হাসান বাবু, আরিফ খান জয়, রনি সর্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়