প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
আট বছরের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন চাঁদপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি মানিক

চাঁদপুর জেলা যুবদলের সভাপতির দায়িত্বে থাকাকালীন দীর্ঘ আট বছর পাশে থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া নেতা-কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জেলা যুবদলের নেতৃবৃন্দসহ চাঁদপুরের আটটি উপজেলা ও সাতটি পৌর যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসে মানিকুর রহমান মানিক উল্লেখ করেন, গত আট বছর চাঁদপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা তাঁকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে তাঁর পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সহযোদ্ধাদের অবদান স্মরণ করে তিনি লিখেন, নেতা-কর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও সাংগঠনিক ভূমিকা ছাড়া দীর্ঘ সময়ের এই পথচলা এতোটা সফল করা সম্ভব হতো না। এজন্য তিনি জেলা যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মানিকুর রহমান মানিক বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা যুবদলের নেতৃত্বে দীর্ঘ আট বছরের পথচলার স্মৃতি এবং সহযোদ্ধাদের ত্যাগের কথা তুলে ধরে দেওয়া তাঁর এই স্ট্যাটাসটি ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।







