শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২০:৫৪

ফরিদগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক এমপি মো. হারুনুর রশিদ

তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে

প্রবীর চক্রবর্তী।।
তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন লায়ন মো. হারুনুর রশিদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী, এএম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৫ বছরের দুঃশাসন শেষে বিএনপি দেশে সুশাসন প্রতিষ্ঠা শুরু করেছে। সবুজ বাংলাদেশ গড়তে সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলাসহ সর্বত্র আমরা এই কর্মসূচি শুরু করেছি। কৃষকদলের নেতৃত্বে কৃষকদলের নেতা-কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করবে। আবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সকল কার্ড যাতে সফলভাবে বিতরণ করা যায় সেজন্যে বিএনপি নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে। মোট কথা বিএনপির চেয়ারম্যান ঘোষিত সকল কর্মসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন করবো। আমাদের মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই যারা আমাদের নির্বাচনে বিরোধিতা করেছে এবং কার্ডকে ভুয়া বলে আখ্যায়িত করেছে তারা যেনো সম্পৃক্ত হতে না পারে সে ব্যবস্থা নিতে হবে।

ছবির ক্যাপসন

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়