রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৯

ডা. মোরশেদ আলমের জন্যে শুভ কামনা

অনলাইন ডেস্ক
ডা. মোরশেদ আলমের জন্যে শুভ কামনা

দেশের ডেন্টাল চিকিৎসা ও শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ডা. মোরশেদ আলম তালুকদারের শুভ দায়িত্বগ্রহণ অত্যন্ত আনন্দদায়ক সংবাদ। একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ চিকিৎসকের এই পদোন্নতি কেবল ব্যক্তিগত অর্জনের আলোকচ্ছটা নয়, বরং দেশের ডেন্টাল শিক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবা খাতের সার্বিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।

১৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মধ্য দিয়ে ডা. তালুকদারের কর্মজীবন শুরু হয়েছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে ঢাকা ডেন্টাল কলেজে লেকচারার পদে যোগদানের পর থেকে দীর্ঘ পথচলায় তিনি চিকিৎসাসেবা ও শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন। মুখমণ্ডলের ক্যান্সার সার্জারির মতো জটিল ও স্পর্শকাতর ক্ষেত্রে তাঁর অর্জিত দক্ষতা এবং দেশ-বিদেশের মানসম্মত প্রশিক্ষণ তাঁকে দেশের সেরা বিশেষজ্ঞদের সারিতে স্থান দিয়েছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার এই কৃতী সন্তান তাঁর সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী মেধা দিয়ে যে সুনাম অর্জন করেছেন, তা তরুণ চিকিৎসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

চিকিৎসা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং জটিল সার্জারি চিকিৎসায় নতুন গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন এখন সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, ডা. মোরশেদ আলম তালুকদারের নেতৃত্ব ঢাকা ডেন্টাল কলেজের এই বিভাগটিকে চিকিৎসাসেবা ও গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে। দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের হাত ধরে দেশের মুখ ও চোয়াল চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে-এটাই আমাদের প্রত্যাশা। অভিজ্ঞ এই চিকিৎসকের নতুন যাত্রায় আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়