প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৬:০৪
কুমিল্লার ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু মঙ্গলবার

কুমিল্লা নগরীর ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীশ্রী গিরিধারী সংঘের উদ্যোগে আয়োজিত এ মহোৎসব প্রতিদিন রাত ৮টায় শুরু হবে।
উৎসবের প্রথম দিন কাটোয়া অগ্রদ্বীপ থেকে আগত শ্রীশ্রী নিত্যানন্দত্মজা গঙ্গামাতা বংশোদ্ভব প্রভুপাদ শ্রীল শ্রী প্রিয় গোপাল গোস্বামী মহারাজ হরিকথা পরিবেশন করবেন।
পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃন্দাবনের শ্রীরাধাকুণ্ড থেকে আগত পণ্ডিত অনন্তশ্রী বিভূষিত বৈষ্ণবপদ বাবাজী মহারাজ ধর্মীয় বাণী ও হরিকথা পরিবেশন করবেন।






