শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৩০

ফরিদুল ইসলামকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
ফরিদুল ইসলামকে অভিনন্দন

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর কম্পিউটার অপারেটর মো. ফরিদুল ইসলাম। বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে ৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্য সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ফলাফলে মো. ফরিদুল ইসলামকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। মো. ফরিদুল ইসলাম ২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই ‘অ্যাডমিনিস্ট্রেশন ফর সার্ভিস টু পিপল’ নীতিকে ধারণ করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি সেবা প্রদান করে আসছেন। তঁার এই কর্মদক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পর্যায়ের সর্বোচ্চ এ সম্মানে ভূষিত হয়েছেন। চঁাদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তঁার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, যিনি কাপাইকাপ মাদ্রাসার অবসরপ্রাপ্ত অফিস সহকারী। শিক্ষাজীবনে তিনি ২০০১ সালে দাখিল এবং ২০০৩ সালে আলিম পাস করেন স্থানীয় কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদ্রাসা থেকে। পরে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ২০০৮ সালে স্নাতক এবং ২০০৯ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরিদুল ইসলামের এ সাফল্যের সঙ্গে তার পরিবারেও এসেছে আরও একটি গৌরব। তার সহধর্মিণী মোছা. কামরুননাহার (মুক্তা) চলতি বছর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারীর স্বীকৃতি অর্জনের পর মো. ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন। পাশাপাশি এ সম্মান অর্জনে সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সবার দোয়া কামনা করেন।

আমরা ফরিদুল ইসলামকে চঁাদপুর জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের প্রাথমিক শিক্ষা বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে পুরস্কার গ্রহণ করে তিনি নিজেকে যেমন উজ্জ্বল করেছেন, তেমনি নিজের জন্মস্থান হাজীগঞ্জ উপজেলা ও নিজ জেলা চঁাদপুরের নামটি বিশেষভাবে জানান দিয়েছেন। ফরিদুল ইসলাম এ পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এটা প্রমাণ করেছেন যে, ছোট-বড় যে পদেই কেউ চাকুরি করুক না কেনো, কর্মদক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। আমরা পেশাগত জীবনে ফরিদুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়