সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:০০

কচুয়া থানা পুলিশের প্রশংসনীয় সাফল্য

অনলাইন ডেস্ক
কচুয়া থানা পুলিশের প্রশংসনীয় সাফল্য

কচুয়ায় স্বামীর পরকীয়া সম্পর্কে প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেন স্বামী আলমগীর হোসেন। ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টা না পেরুতেই রংপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার নিয়োগকৃত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রংপুর থেকে গ্রেফতার করেছে। তাকে কচুয়া থানায় আনা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, গত দু বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। এর জেরে বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহতাবস্থায় জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কচুয়ায় ঘাতক স্বামী আলমগীর হোসেনকে ঘটনা ঘটার ২৪ ঘন্টার পূর্বে থানা পুলিশের আটক করাটা অনেক বড়ো ও প্রশংসনীয় সাফল্য বলে আমরা মনে করি। এতে বিক্ষুব্ধ সাধারণ মানুষের মাঝে সন্তোষ ছড়িয়ে পড়ে, যাতে বাজে পরিস্থিতি সহজে সামাল দেয়া সম্ভব হয়েছে। ইদানীং শুধু কচুয়া নয়, চাঁদপুর জেলার অন্যান্য থানার পুলিশও বিভিন্ন অপরাধমূলক ঘটনার রহস্য উন্মোচন এবং সংশ্লিষ্টদের আটকে আশাব্যঞ্জক দক্ষতা ও সাফল্যের পরিচয় দিয়ে চলছে। এতে বর্তমান পুলিশ সুপার মো. রবিউল হাসানের প্রত্যক্ষ-পরোক্ষ দিকনির্দেশনা যে কাজ করছে, সেটা ধারণা করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়