বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:০৬

স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য অভিষেক

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য অভিষেক

স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৮ টায় লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি ২০২৬-২০২৭ সালের জন্যে ৮১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। এ উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ২০০০ সালে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের অগ্রযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদ, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন ও প্রচার সম্পাদক শাহনেওয়াজ শান্ত’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি দিদারুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আব্দুল মালিক, কাজী এনায়েতুল করিম তারেক, নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জহির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্মেল হক মনু, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ,আব্দুল মোজাক্কির, আব্দুল কাইয়ুম মাসুক, ফজলে এলাহি , রাসেল দেওয়ান, মো. সেলিম সেন্টু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য হেমায়েত খান, এইচ এম মাসুদুর রহমান, সাঈদ মিয়া, আসাদ আলী সহ অন্য নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মাহবুবুর রহমান ঝন্টু , সদস্য রমিজ উদ্দিন, আব্বাস উদ্দিন, সাইফুল মুন্সি, রিপন আহমেদ, কাউসার হোসেন টিপু, ইউসুফ আলী, সোহেল রানা সহ নেতৃবৃন্দ।

বৃহত্তর নোয়াখালীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জালাল আহমেদ, উপদেষ্টা গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি আবুল কাসেম মুকুল, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক ডালিম বেপারী রাজু, উপদেষ্টা আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলেন, নোয়াখালী ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি এবং ভাষার দিক দিয়ে প্রাচীন একটি জেলা। নোয়াখালীর প্রাচীন নাম ছিলো ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম।

এদিন নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা কমিটির দায়িত্বশীলদের ফুল দিয়ে অভিষিক্ত করেন বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়