শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২২:৩৪

ফরিদগঞ্জে পূজা পরিষদ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় প্রার্থনা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে পূজা পরিষদ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় প্রার্থনা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক ও দাসপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া কমিটির সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক ও দাসপাড়া সার্বজনীন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার দে, দাসপাড়া যুব সংঘের উপদেষ্টা পগারি দাস, নিখিল দাসের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) রাতে ফরিদগঞ্জ উপজেলা সদর দাসপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।

রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত সুবীর চক্রবর্তীর পরিচালনায় এবং দাসপাড়া যুব সংঘের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি পরেশ দাসের নেতৃত্বে প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, দাসপাড়া যুব সংঘের শ্যামল দাস, ভাসান দাস, দিলীপ দাস, সমর দাসের কৃষ্ণ কমল দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়