সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৩০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রবাসীকণ্ঠ ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রবাসী যুবক সুমন (৩৫)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৯ মে ২০২৬) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। সুমন দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর খবর শুনে রোববার নিহতের বাড়িতে স্থানীয় লোকজন ভিড় করেন।

পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসী এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়