সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:২৬

২৬ মে মঙ্গলবার পবিত্র হজ

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
২৬ মে মঙ্গলবার পবিত্র হজ

সৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে ২০২৬ (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সে অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই হজ পালনের জন্যে এবার বিশ্বের প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশ থেকেই এসেছেন ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী। ২৩ মে মধ্যরাত থেকে হাজিরা হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরবর্তীতে ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২০২৬ সালের পবিত্র হজের মূল পর্ব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো লাখো আল্লাহর মেহমানদের বরণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে হাজিদের নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি, থাকা এবং খাওয়ার জন্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে তীব্র গরমের কথা মাথায় রেখে মিনা ও আরাফাতের ময়দানে উন্নত মানের এয়ার কন্ডিশনড (এসি) তাঁবুসহ আধুনিক সব ধরনের নাগরিক ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়