বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯:৪৮

ফরিদগঞ্জে জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল

পরিবার থেকেই গুনাহ নয়, নেক আমলের রেওয়াজ শুরু করতে হবে

...........ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার।।
পরিবার থেকেই গুনাহ নয়, নেক আমলের রেওয়াজ শুরু করতে হবে
ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি আমিরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি. আ.) বক্তব্য রাখছেন।

"নামাজ পড়া ফরজ, পর্দা করাও ফরজ। ফরজ বিধান তরক করা কবিরা গুনাহ। দুঃখের বিষয়, সে গুনাহ পরিবার থেকেই করার রেওয়াজ চলছে। এতে পরিবারের কারো মাথাব্যথা নেই। শরীয়ত অনুযায়ী চলতে আল্লাহ আদেশ করেছেন, সে ব্যাপারে একটুও ভয় ভীতি নেই। আল্লাহকে ভয় করুন। আর পরিবার থেকেই গুনাহ নয়, নেক আমলের রেওয়াজ শুরু করতে হবে।" নসিহতমূলক এসব কথা বলেছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। তিনি আরো বলেন, আমরা অনেকেই ছারছীনাতে আসি আর যাই। মুরুব্বি কী বলে সে দিকে খেয়াল নাই। আবেদ নয়, হাদী হতে হবে। একটা লোক যদি আল্লাহওয়ালা হয়, তাহলেই মাহফিল সফল হবে। আমরা দলীয় রাজনীতি করি না। উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার সন্তানকে সঠিক পথ দেখাতে চেষ্টা করবেন। আর সন্তানসহ অন্যদের ছারছীনা মাহফিলে আসার দাওয়াত দেবেন।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিলে আখেরি মুনাজাতপূর্ব বয়ানে পীর সাহেব এসব কথা বলেন। মঙ্গলবার (৫ মে ২০২৬) ফরিদগঞ্জের কামতা বাজার ঈদগাহে এই সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত দেন আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন (মাদ্দাজিল্লাহুল আলী)।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির হাফেজ মাওলানা শাহ্ আবু বকর মুহাম্মাদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনের কেন্দ্রীয়

সাংগঠনিক সম্পাদক মাও. মো. হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ মাও.

মহিব্বুলাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক

মাও মো. মমিনুল ইসলাম খান, ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আবুল হাসান মো. ছাইফুল্লাহ, জেলা যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান ছালেহী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাও. মো. হেলাল উদ্দিন প্রমুখ।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. নোমান সালেহী ও

ফনিশাইর দারুসসুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার মুদীর মাও. মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা এবং ফনিশাইর দীনিয়া মাদরাসার ছাত্ররা।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়