প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬:২৪
রাজধানীতে বাবুরহাটবাসীর ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত
রঙ্গেরগাঁওয়ে ফ্রি স্কুল প্রতিষ্ঠার ঘোষণা ড. সবুর খানের

|আরো খবর
দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে উপস্থিত সবার মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়। শৈশবের স্মৃতিচারণ আর কুশল বিনিময়ে অনুষ্ঠানস্থল মুহূর্তেই এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

ক্যাপশন :"অনুষ্ঠানে নিজের শৈশব নিয়ে স্মৃতিচারণ করছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।"
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের এসপি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির রেজিস্ট্রার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজের গুণীজন এবং বাবুরহাটের প্রিয়মুখ হিসেবে পরিচিত ব্যক্তিবর্গ।
ব্যবসায়িক ও করপোরেট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, এফবিসিসিআই সদস্য, করপোরেট প্রতিনিধি এবং তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা, যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
শারীরিক অসুস্থতা ও দেশের বাইরে অবস্থান করার কারণে কয়েকজন কৃতি সন্তান অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তারা বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আয়োজনের সফলতা কামনা করেন।
বাবুরহাট থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে শরিক হন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান তাঁর জন্মস্থান বাবুরহাট নিয়ে শৈশব ও কৈশোরের স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে তাঁর জন্মস্থান ‘রঙ্গেরগাঁও’-এ একটি অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতার ও বিশেষ দোয়া মাহফিল শেষে বুফে ডিনারর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডিসিকে /এমজেডএইচ








