শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২১:০৬

ছারছীনা শরীফের ৩দিনব্যপী ঈছালে ছাওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন

ইসলামে সীরাতুল মুস্তাকিমের পথে কোনোরূপ বাড়াবাড়ি কিংবা শিথিলতার সুযোগ নেই

............ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার
ইসলামে সীরাতুল মুস্তাকিমের পথে কোনোরূপ বাড়াবাড়ি কিংবা শিথিলতার সুযোগ নেই

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, একজন মুমিন হিসেবে আকিদা, আমল, আখলাক, আদব ঠিক রাখতে হবে। আমাদেরকে সতর্কতার সাথে সঠিক পথ অবলম্বন করতে হবে। নিজের ইচ্ছাধীন যে কোনো পথ বেছে নিলেই তাতে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ঈমানের পূর্ণতার অন্তরায় হচ্ছে বদ আকিদা। এজন্যে সর্বদা সঠিক আকিদার অনুসরণ করা প্রতিটি ঈমানদারের জন্যে আবশ্যক। যারা মহান আল্লাহর সরাসরি হুকুমের বিরুদ্ধাচরণ করে কিংবা পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যায় নিজস্ব মতবাদ প্রতিষ্ঠায় ব্যস্ত, রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নতকে অবজ্ঞা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবাদের সত্যের মাপকাঠি মনে করে না, সলফে সালেহীন ও আউলিয়ায় কেরামের অনুসরণ করা থেকে মানুষকে বিরত রাখতে বিভ্রান্তি ছড়ায়, তাদের থেকে সাবধান থাকতে সবাইকে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, ইসলামে সীরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথে কোনোরূপ বাড়াবাড়ি কিংবা শিথিলতার সুযোগ নেই। দীন ইসলাম শুধুমাত্র পুস্তকে লিপিবদ্ধ অবস্থায় আমাদের নিকট পৌঁছায় নি। বরং সর্বযুগে ধারাবাহিকভাবে আমলের মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে। সামাজে একদল লোক পূর্ববর্তী হক্কানী আলেম-ওলামা- পীর মাশায়েখকে গালমন্দ করে। তাঁদের বিরুদ্ধে বিষোদগার করে। অথচ নিজস্ব বিভ্রান্ত মতবাদের অনুসারী তৈরির জন্যে যথেষ্ট কৌশল অবলম্বন করে। এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। যারা কথায় কিংবা কর্মে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিরুদ্ধাচরণ করে আমরা তাদের সাথে কোনোরূপ সম্পর্ক রাখতে চাই না।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বাদ জোহর আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা মাহফিলে আগত মেহমানদের উদ্দেশ্যে এ কথা বলেন। ছারছীনা শরীফের ৩দিনব্যপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন বৃহস্পতিবার বাদ ফজর জিকিরের তালীমের মাধ্যমে শুরু হয়।

উল্লেখ্য, এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের শেষদিন অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মো. ওসমান গণি ছালেহী, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাও. হেমায়েত বিন তৈয়্যব, মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মো. শামসুল আলম মোহেব্বী প্রমুখ।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মুনাজাতে উপস্থিত লাখো লাখো মেহমানের আমিন আমিন ক্রন্দনে আকাশ-বাতাস ভারাক্রান্ত হয়ে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়