প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২০:৩৯
চাঁদপুর পৌর মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

চাঁদপুর পৌর মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী, হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী শীতলা পূজো, শ্রী শ্রী কালী পূজো ও শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খোকন পোদ্দার। সাধারণ সম্পাদক তমাল ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খোকন পোদ্দার। তিনি বলেন, চাঁদপুরের মহাশ্মশানে সকল সনাতনীর সমান অধিকার। মহাশ্মশানের সকল ধর্মীয় অনুষ্ঠানে সকল সনাতনীর উপস্থিত থাকতে হবে।
|আরো খবর
বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক পরেশ মালাকার, নেপাল চন্দ্র সাহা, বিকাশ মজুমদার, চন্দ্রনাথ ঘোষ, অ্যাড. সুমন সরকার জয়, অরুপ কুমার শ্যাম, শান্তি রক্ষিত, শিব শঙ্কর মজুমদার বাদল, অরুপ কর্মকার, লিটন চৌধুরী, স্বপন সাহা, রুহীপদ সাহা, শুভ্র রক্ষিত, মানিক ঘোষ, মনতোষ সেনগুপ্ত তপন, রঞ্জন ঘোষ, লিটন দাস, নিলয় দে , নরেন্দ্র কুমার বিশ্বাস, নারায়ণ মজুমদার, আকাশ দাস, তপন সরকার, শ্যামল চন্দ্র দাস, মধু সূদন পাল, সত্যেন সাহা, সুভাষ মজুমদার, ঝন্টু দাস প্রমুখ।
সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ এবং বেশ ক'টি উপ-কমিটি গঠন করা হয়। সিদ্ধান্তগুলো হলো : উপ-কমিটিগুলো পূজো, সংকীর্তন, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রা পরিচালনা করবে। সকল উপ-কমিটিকে পরিচালনা করবেন সংগঠনের সভাপতি খোকন পোদ্দার ও সাধারণ সম্পাদক তমাল ভৌমিক।






