শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:৪২

স্পেনে বাংলাদেশী কমিউনিটি গর্বিত

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শাফায়াত আলম শাফীর কৃতিত্ব

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শাফায়াত আলম শাফীর কৃতিত্ব

বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন ডিপার্টমেন্ট থেকে তাফসির, কিরাতের ওপর অনার্স শেষ করেছেন মাদ্রিদে বাংলাদেশী কমিউনিটির সন্তান শাইখ মুহাম্মাদ শাফায়াত আলম শাফী আল মাদানী। তিনি দীর্ঘ ৬ বছর রাসূল সা.-এর শহর মদিনায় কুরআনের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। কুরআনের কিরাতের ওপর একাধিক মদিনা, শারজাহ, কাসিম উস্তাদদের থেকে ইজাযা গ্রহণ করেছেন। এছাড়া মাদানী শাইখ মদিনার পূর্বে মিশরের বিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। বহু আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে মাদ্রিদ বাংলাদেশি কমিউনিটি গর্বিত। তাঁর পিতা ফিরোজ আলম মাদ্রিদে ৩০ বছর থেকে বসবাস করেন। তাদের দেশের বাড়ি চাঁদপুর জেলায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়