শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:৪১

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে কমিটি

বিশেষ প্রতিনিধি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে কমিটি

‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ সংশোধনে ৬ সদস্যের কমিটি

|আরো খবর

‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ সংক্রান্ত সংশোধন করে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করার লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)কে। কমিটির সদস্য সচিব হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা)। এতে সদস্য হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে : বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে একটি নতুন/সংহতিপূর্ণ আইনের খসড়া প্রণয়ন করা; কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিষয়ের বিশেষজ্ঞকে মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবে; যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক আইনপ্রণয়ন সংক্রান্ত সংশোধন করে মাননীয় শিক্ষামন্ত্রীর সম্মতি উপস্থাপন করা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়েছে। সূত্র- আমাদের সময়

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়