প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২২:৩৬
চাঁদপুরের সাবেক তিন পুলিশ সুপার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বাধ্যতামূলক অবসরে

চাঁদপুরে কর্মরত সাবেক পুলিশ সুপার জিহাদুল কবির (ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত), ড. শামসুন্নাহার (অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে সংযুক্ত) ও মো. মাহবুবুর রহমান (ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জে সংযুক্ত) এবং চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম (পুলিশ একাডেমি, সারদায় অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত) সহ মোট ৩৩জন পুলিশ কর্মকর্তাকে রোববার (৫ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বাধ্যতামূলক অবসরে যাওয়া চাঁদপুরের সাবেক তিন পুলিশ সুপার একই ব্যাচমেট।








