শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২২:২৭

ক্যানভাসে ২৪-এর রঙ: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেধার বিকাশে চিত্রাঙ্কন ও গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

মো. জাকির হোসেন
মেধার বিকাশে চিত্রাঙ্কন ও গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণউৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ মে ২০২৬ খ্রিঃ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯৮টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩টি করে মোট ৬টি শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়