সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৬:৪৯

রঘুনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
রঘুনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করার অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের ৫১১৬ নং দাগের ২১ শতাংশ এবং ৫১১৫ নং দাগের ৪ শতাংশ জমির মালিক ফাহিমা বেগম। অভিযোগ রয়েছে, মৃত আব্দুল আজিজ ডাক্তারের ছেলে রাজু গাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ফাহিমা বেগমের ওই জমি দখল করে দেওয়াল ও বেড়া নির্মাণ করে। এর আগে বিষয়টি নিয়ে চাঁদপুর মডেল থানায় সালিসি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। তা সত্ত্বেও রাজু গাজী ও তার সহযোগীরা বলপ্রয়োগ করে জমিটি দখলে নেন।

ফাহিমা বেগমের স্বামী মো. ইলিয়াস গাজী বলেন, "আমার স্ত্রীর নামীয় ওই জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা (নং ৩৯২/২৫, তারিখ : ২৯/০৯/২০২৫) দায়ের করা হলে আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের সেই আদেশ তোয়াক্কা না করে রাজু গাজী জমিটি দখল করে নেন। পরবর্তীতে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেও একদিন পর তারা আবারও দেওয়াল ও বেড়া নির্মাণের কাজ শুরু করেন।"

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, "অভিযোগ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ মেনে কাজ বন্ধ রাখার জন্য বলে এসেছি।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়