সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আটক

ফরিদগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে বাজারের ‘হাজী হোটেল’ রেস্টুরেন্ট থেকে আকরাম হোসেন রবিন (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আটক রবিন ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের মিজি বাড়ির মৃত তোফায়েল আহাম্মদ ও নূরজাহান বেগমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ বাজারের ‘হাজী হোটেল’ রেস্টুরেন্টে ঝটিকা অভিযান চালিয়ে আকরাম হোসেন রবিনকে রোববার (২৩ আগস্ট ২০২৬) রাতে আটক করা হয়।

পরে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১২ ধারায় ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (মামলা নম্বর : ১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২-এ তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত সিআর-৫৩৪/২৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (প্রসেস-১৩৬৩/২৬) মূলে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে তাঁকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়