সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪২

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার ২০২৬-২০২৭ সালের সাধারণ নির্বাচন আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। অপর ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে মো. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) পদে মো. রবিউল হাসান, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) পদে মো. এমরান হোসেন রনি, দপ্তর সম্পাদক পদে মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক পদে সৌরভ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক পদে মো. একরামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাহাবুবুর রহমান এবং নির্বাহী সদস্য পদে মো. সজিব মিয়া, মো. ইয়াছিন, মো. অহিদুর রহমান মজুমদার, মো. হেলাল উদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

অন্যদিকে, সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক—এই তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাহাবুবুর রহমান ও মো. নজরুল ইসলাম মুন্সী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া। অর্থ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবুল কাশেম ও মো. আবু তাহের ফরাজী।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ চলছে। আগামী ১০ সেপ্টেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পদের নেতৃত্ব নির্ধারণ হবে।

নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. আ. হক মজুমদার।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী ও মো. লোকমান হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়