বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:১২

কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার, পৃথক ৫ মামলা

কচুয়া প্রতিনিধি।।
কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার, পৃথক ৫ মামলা

কচুয়ায় থানা-পুলিশের পৃথক অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে এসআই মো. সোহেল খান পৌরসভাধীন মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দাউদ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেন। অন্যদিকে শ্রীরামপুর এলাকা থেকে রিয়াদকে (২৪) গ্রেপ্তার করেন এসআই রুহুল আমিন।

এ ছাড়া এসআই রুবেল ও এসআই ফ. ম. শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শুভ (২৬) ও তানভীরকে (২৫) গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের চাঁদপুরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

কচুয়া থানার পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন:

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার মাহমুদা বেগম। ছবি : চাঁদপুর কণ্ঠ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়