সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২১:৩৮

জেলা আইনজীবী সমিতিতে আ. সাত্তার খান ফাউন্ডেশনের দুটি স্ট্রেচার প্রদান

আদালত প্রতিবেদক।।
জেলা আইনজীবী সমিতিতে আ. সাত্তার খান ফাউন্ডেশনের দুটি স্ট্রেচার প্রদান

আ. ছাত্তার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২টি স্ট্রেচার প্রদান করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সালের কাছে আইনজীবীদের চিকিৎসার সুবিধার্থে এই স্ট্রেচারগুলো তুলে দেন আব্দুস সাত্তার খান ফাউন্ডেশনের চেয়ারম্যান চাঁদপুর জেলা জজ আদালতের ভিপি-জিপি অ্যাড. আলম খান মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. কাজী খায়রুল হাসান জুমন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. তানজিল, অফিস সহকারী ফারুক হোসেনসহ আ. ছাত্তার খান ফাউন্ডেশনের সদস্যরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল বলেন, আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনজীবী সমিতিতে যে দুটি স্ট্রেচার দেয়া হয়েছে, আমাদের আইনজীবীদের কেউ অসুস্থ হয়ে পড়লে এগুলো ব্যবহার করতে পারবো। আদালতে যারা অসুস্থ হয়ে পড়বেন, এ সমস্ত আইনজীবীকে যাতে দ্রুত যে কোনো হসপিটালে এই স্ট্রেচারের মাধ্যমে নিতে পারি সে ব্যবস্থা করেছে সাত্তার খান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু বলেন, ইতোমধ্যে আমাদের ক'জন আইনজীবী আদালত চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং মারা গেছেন। স্ট্রেচার এবং প্রয়োজনীয় জিনিসপত্র না থাকার কারণে আইনজীবীদেরকে সময়মতো হসপিটালে নিতে পারিনি। তাই অসুস্থ আইনজীবীদের সুবিধার্থে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপাতত দুটি স্ট্রেচার দেয়া হলো। আগামীতে পর্যায়ক্রমে আরও কিছু দেয়া হবে।

ক্যাাপশান - চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের কাছে স্ট্রেচার তুলে দিচ্ছেন আ. ছাত্তার খান ফাউন্ডেশনের চেয়ায়ম্যান অ্যাড. আলম খান মঞ্জু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়