প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৪:৫০
ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন রবিন (৩০)কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট ২০২৬) রাতে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
|আরো খবর
থানা পুলিশ সূত্র জানায়, আটক আজাদ হোসেন রবিনকে ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি দায়ের করা হয় (ফরিদগঞ্জ থানার মামলা নম্বর : ১৮/৪০, ধারা : ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫, তৎসহ পেনাল কোডের ১৪৩/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৩৭৯/৪৩৫/৪৩৬/৩৮৫/৩৮৬/৪২৭/৩৪১/৩৪২/৫০৬(২)/৩৪ এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ফ))।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আজাদ হোসেন রবিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।






