বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৭:৩৪

বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট

পুরাণবাজারের অস্বাস্থ্যকর ও নোংরা তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

পুরাণবাজারের অস্বাস্থ্যকর ও নোংরা তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

Llllবিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারের অপরাধে তিনটি বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে মোট তিনটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে টিনবাজারের মীম ফুড প্রোডাক্টস, ডাইলপট্টির প্রাইম ফুড প্রোডাক্টস এবং হরিসভা পশ্চিম শ্রীরামদীর হাজী ফুড প্রোডাক্টসকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত ‘মানচিহ্ন’ ব্যবহারের অপরাধে প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়