বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:৫৫

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব

আদালত প্রতিবেদক
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেল থেকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ফল উৎসব শুরু হয়। ফল উৎসবে মৌসুমী বিভিন্ন ফল দিয়ে অ্যাপায়িত করা হয় আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের।

ফল উৎসব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম, ফল উৎসব কমিটির আহ্বায়ক অ্যাড. আলম খান মঞ্জু, সদস্য সচিব অ্যাড. সাইফুল ইসলাম পাটওয়ারী, সহ-সদস্য সচিব অ্যাড. ফয়সাল আহমেদসহ অন্য আইনজীবীরা।

রাতে আইনজীবী ও আইনজীবী পরিবারের সদস্যরা উৎসব অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়