প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৩:১৯
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক শ্রমিক নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৬ জুলাই ২০২৬) ফজর নামাজের আগে বা পরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
|আরো খবর
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই'র টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম। তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবারের কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেননি।
চাঁদপুরের পিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন, তার পরিচয় শনাক্তের জন্যে দু হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে|






