সোমবার, ০৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৩:১৯

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

রেদওয়ান আহমেদ জাকির

মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক শ্রমিক নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৬ জুলাই ২০২৬) ফজর নামাজের আগে বা পরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই'র একটি টীম এসে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজের পাশে সড়কের পশ্চিম দিক থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। যুবকটির পরনে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিশার্ট ছিলো। সাথে কোনো কিছুই পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই'র টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম। তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবারের কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেননি।

চাঁদপুরের পিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন, তার পরিচয় শনাক্তের জন্যে দু হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়