বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৪৪

সরকারি সময়সীমা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় দোকানীর জরিমানা

স্টাফ রিপোর্টার
সরকারি সময়সীমা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় দোকানীর জরিমানা

চাঁদপুর শহরে সরকারি নিয়ম ও সময়সীমা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এক দোকানী থেকে অর্থদণ্ড (জরিমানা) আদায় করা হয়। বাংলাদেশ সরকার বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭ টায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। সে আলোকে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে চাঁদপুর শহরের বিপণীবাগে কলেজ গেট সংলগ্ন হাজী কম্পিউটার এন্ড ডিজিটাল সাইনকে ২০০ টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ যাতে না করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, বিদ্যুৎ অপচয় রোধ এবং শহর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়