প্রকাশ : ৩১ মে ২০২৬, ২১:৫৩
ফরিদগঞ্জে চার মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো : মদনেরগাঁও গ্রামের আরিফুর রহমানের ছেলে মিঠুন পাটোয়ারী (৩৫) ও মৃত শাখাওয়াত হোসেনের ছেলে খাদেমুল ইসলাম বাবু (৩৭), পার্শ্ববর্তী রায়পুর উপজেলার রশিদ মিয়ার ছেলে মনির শেখ (২৮) এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আলী মিয়ার ছেলে আনিছুর রহমান (২২)। পুলিশ তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
|আরো খবর
থানা পুলিশ সূত্র জানায়, রোববার (৩১ মে ২০২৬) গোপন সূত্রের ভিত্তিতে দুপুরে উপজেলার মদনেরগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ির মিঠুন পাটোয়ারীর ঘরের সামনের ফাঁকা জায়গা ও মিঠুন পাটোয়ারীর রান্না ঘরের ভেতর হতে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন বলেন, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই ৪ মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয়ভাবে একটি কুচক্রী মহল এ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মর্মে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণরূপে অনভিপ্রেত। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







