প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২:৪৩
ওয়্যারলেস বাজারে সংঘর্ষের ঘটনায় আটক ২
বিএনপি ও যুবদল থেকে বহিষ্কার
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ইজারাদারের সাথে স্থানীয় চাঁদাবাজদের সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর ১৩নং ওয়ার্ড বিএনপি কর্মী ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বোরহান গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
|আরো খবর
ঘটনা সূত্রে জানা যায়, রোববার (২৪ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারের ইজারাদারদের সাথে স্থানীয় ফেরদৌস গাজী ও বোরহান গাজী গংয়ের সংঘর্ষ হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযুক্ত ফেরদৌস গাজী ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বোরহান গাজীকে আটক করে।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকা অভিযুক্ত ও আটক দু সহোদর ফেরদৌস গাজী ও বোরহান গাজীকে বিএনপি এবং যুবদলের সংশ্লিষ্ট ইউনিট থেকে বহিষ্কার করা হয়।
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি স্থানীয় গণমাধ্যমে পাঠানো হয় এবং যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
দুজনকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।








