প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৩:২৬
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৪ মে ২০২৬) দোয়াটি ও নলুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
|আরো খবর
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তেতৈয়া হতে দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী করইশ গ্রামের মো. ইমাম হোসেন (৩০), মো. মাসুদ প্রধান (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমান (৩৬)কে আটক করেন।
অন্যদিকে এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলাজুড়ে পুলিশের এ বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








