সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৩:২৬

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাছির উদ্দিন
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৪ মে ২০২৬) দোয়াটি ও নলুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​ কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তেতৈয়া হতে দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী করইশ গ্রামের মো. ইমাম হোসেন (৩০), মো. মাসুদ প্রধান (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমান (৩৬)কে আটক করেন।

​অন্যদিকে এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলাজুড়ে পুলিশের এ বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়