শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২০:৩৯

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়াসহ সকল অপরাধ বন্ধের ক্ষেত্রে সকলের সহযোগিতা লাগবে।প্রতিটি ইউনিয়নে অপরাধমুক্ত সচেতন কমিটি গঠন করতে চেয়ারম্যানদের আহ্বান জানাচ্ছি। কোনো মোটরসাইকেলে, সিএনজি অটোরিকশায় মাদকসহ ধরা পড়লে তার গাড়ির লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ইকবাল হোসেন ভূঁইয়া।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মানবজমিন শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মাসুদ রানা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়