প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:২১
ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদগঞ্জে যুবক আটক

ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেহেদি হাসান মিরাজ (২৪) নামে এক যুবককে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে ঘটে মঙ্গলবার (১২ মে ২০২৬) । অভিযুক্ত মেহেদি হাসান মিরাজ ঢাকার সাভার বিরুলিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে এই এলাকায় তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসে এই কাণ্ড ঘটায়।
|আরো খবর
জানা গেছে, মঙ্গলবার ওই কিশোরী (১৪) তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। ঘরের দরজা খোলা ও একা থাকার সুযোগে অভিযুক্ত মেহেদি হাসান মিরাজ তাকে
জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে ধরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মেহেদি হাসান মিরাজ নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।








