বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯:২৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সাচারে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
সাচারে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

কচুয়া উপজেলার সাচার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার এবং ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাবকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে গোপাল মেডিকেল হল ও মল্লিক ফার্মেসীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টরসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়