মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৮:০৩

মতলবে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি।।
মতলবে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

চাঁদপুরে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত ১২টা ০৫ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার সংলগ্ন লোকমান ঢালীর বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই-এর একটি ৫ সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় যৌথভাবে অংশগ্রহণ করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা শনাক্ত করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ছাড়া প্রায় ৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজর ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা মনে করছেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, প্লাস্টিক দানা মজুদের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন এবং শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়