শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২২:৩৮

দেখার যেনো কেউ নেই, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

বিষ্ণুপুর ইউনিয়ন যেনো মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আঁতুড়ঘর

পলাশ দে॥
বিষ্ণুপুর ইউনিয়ন যেনো মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আঁতুড়ঘর

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যেনো কিশোর গ্যাং ও মাদকসেবীদের অভয়াশ্রম। বিশেষ করে ইউনিয়নের ৩নং ওয়ার্ড দামোদরদী গ্রামের দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, মানিক ডাক্তারের বাড়ির রাস্তা, ফকির শাহ বাড়ির রাস্তাগুলো মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেশি পরিচিত। এখানে মাদকসেবীদের ও কিশোর গ্যাংয়ের দাপটে অত্র এলাকার সাধারণ মানুষ এক প্রকার অসহায় হয়ে নীরবে দিনযাপন করছে। সাধারণত কিশোর গ্যাংয়ের সদস্যরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ায় এবং প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে থাকে। এই কিশোর গ্যাংয়ের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ বুঁজে থাকে। কিছু বললেই তারা দেশীয় অস্ত্রসহ বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। এদিকে মাদকসেবীদের কারণে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে গিয়ে জানা যায়, বিকেল হলেই তারা দামোদরদী মিয়া বাড়ি, দোকানের মোড়, পশ্চিম দিকের হিন্দুপাড়া, দামোদরদী মিয়ার বাজার, বকাউল কান্দী, পূর্ব দিকে হিন্দুপাড়াসহ বউ বাজার এলাকায় মধ্যরাত পর্যন্ত মাদক সেবন ও জুয়া খেলায় মেতে ওঠে। এদের মধ্যে বিভিন্ন দলের অনেক পাতি নেতারাও জড়িত। এদের ভয়ে সাধারণ মানুষ অসহায়, স্কুল কলেজের ছাত্রীরা নিরাপদে চলাচল করতে পারছে না বিধায় অনেক অভিভাবকগণ তাদের উপযুক্ত মেয়েদের পড়ালেখা না করিয়ে বাল্য বিবাহ দিতে বাধ্য হয়। এদের পেছনে রয়েছে এলাকার কথিত কিছু নেতা, যাদের আশ্রয় প্রশ্রয় পেয়ে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুরুতর অপরাধের সাথে নিজেদের জড়িয়ে ফেলছে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এসব কিশোর গ্যাংয়ের অত্যাচার থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে চাঁদপুর সদর ও হাইমচর নির্বাচনী এলাকার এমপি মহোদয়, চাঁদপুর জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়