প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২২:৪৩
র্যাবের অভিযানে বিপুল মাদকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৮২ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৩ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলায় ২০৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১২০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৫টি অস্ত্র, ১৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬০ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ১০৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ১২০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১৩২ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামি ১৮ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৭৮২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৫ মার্চ ২০২৬ রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগতপুর দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জসিম (৪০) নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামির হেফাজত হতে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. জসিম (৪০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যাত্রাপুর গ্রামের মো. আবুল হাসেমের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিয়ার ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১-এর
মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।







