শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪

কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় একটি যাত্রীবাহী স্টিল বোটে তল্লাশি করে প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর (২৮) (সাং ভাঙ্গা, ফরিদপুর) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়