শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৬

৪১৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি।।
৪১৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল ২০২৬) স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিলো ৪১৮ জন। ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাতে ঢাকা ত্যাগ করে।

জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন । এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ শাখাওয়াত হোসেন , কাউন্সিলর (হজ) কামরুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার রকিবুল হাসান, স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার সহ বাংলাদেশ দূতাবাস, কনসুলেট, বিমান ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেওয়া হয়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনায় রওনা হন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়