বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮

চম্পক সাহা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদন
চম্পক সাহা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন

চাঁদপুরের সংগীত জগতের অন্যতম কিংবদন্তি শিল্পী, চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ের প্রসিদ্ধ রেস্তোরাঁ ‘হেভেন’-এর স্বত্বাধিকারী চম্পক সাহা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে তাঁর মুখগহ্বরে প্রায় ১০ ঘণ্টার জটিল অপারেশন হয়। অপারেশনশেষে তিনি আশঙ্কাজনক অবস্থায় দিনের পর দিন আইসিউতে থাকতে হয়। চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ বাসায় নিয়ে আসা হয়। এ বাসায় তাঁর সহধর্মিণী, চাঁদপুরের প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপালী চম্পকের তত্ত্বাবধানে নিয়মিত ঔষধ সেবন ও ব্যায়ামের মাধ্যমে তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তিনি পূর্বের চেয়ে তুলনামূলক কিছুটা বেশি সুস্থবোধ করছেন। সবসময় বাসায় থাকলেও মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) একটু বেরিয়েছিলেন। গিয়েছেন বাসার নিকটবর্তী কালীবাড়ি মন্দিরে। এ সময় তাঁর সাথে চাঁদপুর কণ্ঠের ‘সংস্কৃতি অঙ্গনে’র পক্ষ থেকে ফোনে কথা হয়। তিনি জানান, তিনি মন্দিরে এসেছেন পূজো দিতে। ফোনে কথা বলে তাঁর কণ্ঠের আড়ষ্টতা পূর্বের চেয়ে কিছুটা কমেছে বলে মনে হলো। তিনি স্বাভাবিক কণ্ঠে ফিরতে ও আশু আরোগ্য লাভে সকলের দোয়া-আশীর্বাদ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়