প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬
প্রবীণ উৎসবে জমজমাট ফ্যাশন শো

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে প্রবীণদের জমজমাট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রবীণ উৎসব ২০২৬-এ অন্যান্যবারের মতো এ ইভেন্টটি রাখা হয়। বয়সে প্রবীণ হলেও মনের দিক দিয়ে তারা যে কতোটা নবীন, সেটা ফ্যাশন শোতে তাদের রুচিশীল পোশাক, শালীন অঙ্গভঙ্গিতেই ফুটিয়ে তুলেছেন। এ ফ্যাশন শোটি ছিলো অনেক উপভোগ্য। প্রবীণ বিষয়ে গবেষক, কথক, লেখক ও গ্রন্থ প্রণেতা এবং সংগঠক, চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কৃতী সন্তান হাসান আলী এ প্রবীণ উৎসবের অন্যতম উদ্যোক্তা।








